স্যামসাংকে অর্থদণ্ড
পরিবেশ দূষণের দায়ে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভারতের উত্তর প্রদেশের শহর নোদিয়া কর্তৃপক্ষ। বর্জ্য ব্যবস্থাাপনা আইনের ৭৯ ধারায় স্থানীয়দের লিখিত-মৌখিক অভিযোগের ভিত্তিতে নোদিয়া কর্তৃপক্ষ স্যামসাংকে এই জরিমানা করে।
অন্যদিকে একই অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা করেছে দেশটির জনস্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে উত্তর প্রদেশ পরিবেশ নিয়ন্ত্রণ বোর্ডের কর্মকর্তা অনিল সিং বলেন, ‘স্যামসাং সঠিকভাবে বর্জ্য ব্যস্থাপনা করতে না পারায় এর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছি। প্রত্যেকটির জন্য পাঁচ লাখ করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছি।’
পরিবেশ বাঁচাও আন্দোলনের একজন স্বেচ্ছাসেবী ভিকরান্ট টংগাদ বলেন, ‘পরিবেশ নিয়ন্ত্রণ বোর্ড প্রথমে এ সমস্যাটি ধরতে পারেনি। কিন্তু স্যামসাং বেশ কিছু দিন ধরেই উন্মুক্তস্থানে অপরিকল্পিতভাবে কারখানার বর্জ্য ফেলছে। কিন্তু আমরা গুগল ম্যাপস ব্যবহার করে দেখি যে, তারা নির্ধারিত স্থানে ময়লা ফেলছে না।’
স্থানীয়রা বলছেন, তাদের মহল্লা থেকে মাত্র ১০০ মিটার দূরেই স্যামসাং বর্জ্য ফেলছে। প্রতিদিন ১০০টির বেশি ট্রাক এখানে আসা-যাওয়া করছে। এর ফলে বাতাসে ধুলোবালির পরিমাণ অনেক বেড়েছে। এই অপরিকল্পিত বর্জ্য এলাকার জনগণের জন্য মারাত্নক স্বাথ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
অপরিকল্পিতাভাবে স্যাসমাং ইলেকট্রনিক্স পণ্যের বর্জ্য নোদিয়া শহরে উন্মুক্তভাবে ফেলে রেখার দায়ে করা এই জরিমানা বিষয়ে স্যামসাং বলছে, এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে তারা আগে কোনো নোটিশ পায়নি।